Headline :
আরও আধুনিক ও সুসংহত করব সীমান্ত বাহিনীকে- প্রধানমন্ত্রী যারা আমার সঙ্গে ছিলেন না তারাও নিরাপদে থাকবেন- এমপি নয়ন ভোলা কিচেন মার্কেটে নারী ও পুত্রকে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন নির্বাচনী প্রচারের শেষ দিনে গণমিছিল ও জনসভায় মুখর ভোলা বৈষম্যহীন সমাজ সমাজ গড়াই আমাদের লক্ষ্য: ভোলা-২ আসনের জামায়াত প্রার্থী ফজলুল করিম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোলার ৫২৫ ভোটকেন্দ্রের মধ্যে ১৩১টি ঝুঁকিপূর্ণ, থাকছে বাড়তি নিরাপত্তা ভোলা সদর আসনে বিজয়ী হলে চাঁদাবাজমুক্ত পরিবেশ ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করবো — ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলা সদর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আমার শৈশব কেটেছে দুরন্তপনা আর উচ্ছাসে- মহিউদ্দিন মহিন নির্বাচনী প্রচারে বাবার পাশে পার্থ’র মেয়ে মাহামা, ভোট চাইলেন গরুর গাড়ি মার্কায়

সিফাত হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

বিপ্লব বিডি / ৬১ Time View
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

বিপ্লব বিডি, ভোলা | ভোলা সদর মডেল থানার বহুল আলোচিত ছাত্রদল নেতা মোঃ রিজওয়ান আমিন সিফাত হত্যাকাণ্ডের মামলায় দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।


র‍্যাব জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে র‍্যাব ফোর্সেস নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২টা ৫০ মিনিটে র‍্যাব-৮, ভোলা ক্যাম্প এবং র‍্যাব-৯, সিলেটের সিসিপি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন আল হেরা রিসোর্টের ৫ম তলার একটি কক্ষ থেকে ভোলা সদর থানার সিফাত হত্যা মামলার এজাহারনামীয় ১নং পলাতক আসামি মোঃ হাসিবুর রহমান (৩৮)-কে গ্রেফতার করে।


গ্রেফতারকৃত হাসিবুর রহমানের দেওয়া তথ্যমতে পরবর্তীতে একই রাত ১টা ৫০ মিনিটে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌরসভার চৌমুহনা আল মদিনা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত হোটেল ইছাকি এমোসের ১০৭ নম্বর কক্ষ থেকে মামলার এজাহারনামীয় ৩নং পলাতক আসামি মোঃ রনি হাওলাদার (৩৬)-কে গ্রেফতার করা হয়।
র‍্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, পূর্ব শত্রুতা ও স্থানীয় রাজনৈতিক বিরোধের জের ধরে গত ২৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে আসামিরা দেশীয় তৈরি ধারালো অস্ত্র দিয়ে ভিকটিম মোঃ রিজওয়ান আমিন সিফাত (২৮)-কে মারাত্মকভাবে আঘাত করে হত্যা করে। এ সময় তার সঙ্গে থাকা ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।


ঘটনার পর থেকেই আসামিদের গ্রেফতারে র‍্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং অভিযানের মাধ্যমে দুই পলাতক আসামিকে আটক করতে সক্ষম হয়। মামলার অপর পলাতক আসামিদের গ্রেফতারে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত দুই আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category