Headline :
আরও আধুনিক ও সুসংহত করব সীমান্ত বাহিনীকে- প্রধানমন্ত্রী যারা আমার সঙ্গে ছিলেন না তারাও নিরাপদে থাকবেন- এমপি নয়ন ভোলা কিচেন মার্কেটে নারী ও পুত্রকে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন নির্বাচনী প্রচারের শেষ দিনে গণমিছিল ও জনসভায় মুখর ভোলা বৈষম্যহীন সমাজ সমাজ গড়াই আমাদের লক্ষ্য: ভোলা-২ আসনের জামায়াত প্রার্থী ফজলুল করিম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোলার ৫২৫ ভোটকেন্দ্রের মধ্যে ১৩১টি ঝুঁকিপূর্ণ, থাকছে বাড়তি নিরাপত্তা ভোলা সদর আসনে বিজয়ী হলে চাঁদাবাজমুক্ত পরিবেশ ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করবো — ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলা সদর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আমার শৈশব কেটেছে দুরন্তপনা আর উচ্ছাসে- মহিউদ্দিন মহিন নির্বাচনী প্রচারে বাবার পাশে পার্থ’র মেয়ে মাহামা, ভোট চাইলেন গরুর গাড়ি মার্কায়

যারা আমার সঙ্গে ছিলেন না তারাও নিরাপদে থাকবেন- এমপি নয়ন

এম এইচ রাকিব / ৫৫ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

এম এইচ রাকিব

ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) উপজেলা থেকে নির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন বলেছেন, নির্বাচন শেষ হওয়ার সাথে সাথেই আমার নেতাকর্মীদের বলেছি, যাতে কেউ প্রতিশোধপরায়ণ না হয়। কারণ নির্বাচনে পক্ষ-বিপক্ষ থাকবেই। তবে আমরা নির্বাচনের আগে বলেছিলাম, যারা আমাদের সাথে রয়েছেন তারাতো নিরাপদে থাকবেই, যারা আমাদের সাথে নেই তারাও নিরাপদে থাকবেন।

শুক্রবার রাতে নির্বাচনে বিজয় লাভের পর দলের চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করতে যাওয়ার পথে সাংবাদিকদেরকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বেলন। 

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত নয়ন এই প্রথমবার মহান জাতীয় সংসদে যাওয়ার সুযোগ পেয়েছেন। 

এই সুযোগকে মহান আল্লাহ তায়ালার একটি নেয়ামত উল্লেখ করে নয়ন বলেন, চরফ্যাশন ও মনপুরাবাসী আমার ওপর আস্থা রেখে ভোট দিয়ে সংসদে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। এলাকার মানুষের দুঃখ-দুর্দশা কাছ থেকে দেখেছি। চরফ্যাশনের মানুষের প্রধান সমস্যা তাদের নদী ভাঙন। এই সমস্যা সমাধানে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বেকারত্ব দূর করার জন্য কারিগরি শিক্ষার প্রসার জরুরি। এছাড়া, চিকিৎসা সমস্যা খুব বেশি। এই সমস্যা সমাধানে ভোলায় মেডিকেল কলেজ করা প্রয়োজন।

তিনি বলেন, চরফ্যাশন ও মনপুরার বেশিরভাগ মানুষের জীবনমান অত্যন্ত নিম্নমানের। তাদের জীবনমানের উন্নয়নে কাজ করব। সংসদে গিয়ে এলাকার মানুষের জন্য কাজ করব।

নির্বাচন পরবর্তী সংঘাত সংঘর্ষ যাতে না হয় এজন্য নেতাকর্মীদের কঠোর নিদর্শনা দিয়ে নয়ন বলেন, এখন নির্বাচনের পরে চরফ্যাশন মনপুরার মানুষদের দেখাশোনার দায়িত্ব আমার। কারণ আমি এখন সকল মানুষেরই প্রতিনিধি। কে কোন দল করল এভাবে ভাগ করতে চাই না। আমরা চরফ্যাশন-মনপুরার উন্নয়নের স্বার্থে সকলকে একসাথে নিয়ে কাজ করতে চাই। সর্বোপরি আমরা ভোলার সার্বিক উন্নয়ন করতে চাই। এজন্য আমরা ভোলার চারটি আসনে যে চারজন এমপি নির্বাচিত হয়েছি, আমরা চারজন মিলে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে ভোলার উন্নয়নে কাজ করব।

এর আগে নুরুল ইসলাম নয়ন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে নব নির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। 

এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক ইয়ারুল আলম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category