Headline :
আরও আধুনিক ও সুসংহত করব সীমান্ত বাহিনীকে- প্রধানমন্ত্রী যারা আমার সঙ্গে ছিলেন না তারাও নিরাপদে থাকবেন- এমপি নয়ন ভোলা কিচেন মার্কেটে নারী ও পুত্রকে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন নির্বাচনী প্রচারের শেষ দিনে গণমিছিল ও জনসভায় মুখর ভোলা বৈষম্যহীন সমাজ সমাজ গড়াই আমাদের লক্ষ্য: ভোলা-২ আসনের জামায়াত প্রার্থী ফজলুল করিম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোলার ৫২৫ ভোটকেন্দ্রের মধ্যে ১৩১টি ঝুঁকিপূর্ণ, থাকছে বাড়তি নিরাপত্তা ভোলা সদর আসনে বিজয়ী হলে চাঁদাবাজমুক্ত পরিবেশ ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করবো — ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলা সদর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আমার শৈশব কেটেছে দুরন্তপনা আর উচ্ছাসে- মহিউদ্দিন মহিন নির্বাচনী প্রচারে বাবার পাশে পার্থ’র মেয়ে মাহামা, ভোট চাইলেন গরুর গাড়ি মার্কায়

ভোলা সদর আসনে বিজয়ী হলে চাঁদাবাজমুক্ত পরিবেশ ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করবো — ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

এমএইচ রাকিব / ৫৫ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

এমএইচ রাকিব :
ভোলা সদর আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আগামী নির্বাচনে বিজয়ী হলে ভোলাকে সম্পূর্ণভাবে চাঁদাবাজিমুক্ত রাখা হবে এবং ব্যবসায়ী সমাজকে নিরাপদ পরিবেশে ব্যবসা পরিচালনার নিশ্চয়তা দেওয়া হবে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ভোলা চিলি কমিউনিটি সেন্টার-এ ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পার্থ বলেন, “আমার কোনো ক্যাডার বাহিনী নেই। আমি অন্যায় করি না এবং অন্যায়কারীর প্রয়োজনও নেই। আল্লাহর রহমত ও আপনাদের ভালোবাসাই আমার শক্তি।” তিনি ব্যবসায়ীদের ছোট ছোট কমিটি গঠন করে সরাসরি তার সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানান, যাতে মাঠপর্যায়ের সমস্যা দ্রুত সমাধান করা যায়।

তিনি আরও বলেন, ভোলায় শিল্পায়ন গড়ে তুলতে হলে জমির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। অতিরিক্ত জমিমূল্যের কারণে অনেক বড় শিল্প প্রতিষ্ঠান ভোলা থেকে ফিরে যাচ্ছে, যা জেলার উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

ভোলা–বরিশাল সেতু বাস্তবায়ন, শিল্প প্রতিষ্ঠান স্থাপন ও জেলার অর্থনীতিকে সচল রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ভোলায় ইপিজেড ও শিল্পনগরী প্রতিষ্ঠা করা গেলে লাখো বেকারের কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি মানসম্মত হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও টেকসই কর্মসংস্থান নিশ্চিত না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

ব্যবসায়ীদের উদ্দেশে পার্থ বলেন, যে কোনো সংকটে ব্যবসায়ী সমাজকে সম্মিলিতভাবে পাশে থাকতে হবে। তিনি আগামী ১২ তারিখ গরুর গাড়ি প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান জানান।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব তালহা তালুকদার বাধনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, আবদুর রব আকন, তরিকুল ইসলাম কায়েদ, জিয়া সুপার মার্কেট সমিতির সভাপতি **হারুন অর রশীদ**সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category