Headline :
আরও আধুনিক ও সুসংহত করব সীমান্ত বাহিনীকে- প্রধানমন্ত্রী যারা আমার সঙ্গে ছিলেন না তারাও নিরাপদে থাকবেন- এমপি নয়ন ভোলা কিচেন মার্কেটে নারী ও পুত্রকে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন নির্বাচনী প্রচারের শেষ দিনে গণমিছিল ও জনসভায় মুখর ভোলা বৈষম্যহীন সমাজ সমাজ গড়াই আমাদের লক্ষ্য: ভোলা-২ আসনের জামায়াত প্রার্থী ফজলুল করিম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোলার ৫২৫ ভোটকেন্দ্রের মধ্যে ১৩১টি ঝুঁকিপূর্ণ, থাকছে বাড়তি নিরাপত্তা ভোলা সদর আসনে বিজয়ী হলে চাঁদাবাজমুক্ত পরিবেশ ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করবো — ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলা সদর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আমার শৈশব কেটেছে দুরন্তপনা আর উচ্ছাসে- মহিউদ্দিন মহিন নির্বাচনী প্রচারে বাবার পাশে পার্থ’র মেয়ে মাহামা, ভোট চাইলেন গরুর গাড়ি মার্কায়

নির্বাচনী প্রচারের শেষ দিনে গণমিছিল ও জনসভায় মুখর ভোলা

জে আই সবুজ / ৭৮ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

আগামীকাল সকাল ৭টায় শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার–প্রচারণা। শেষ দিনের আগের দিন আজ সকাল থেকেই প্রচারণায় মুখর হয়ে ওঠে ভোলার চারটি সংসদীয় আসন। মাইকিং, লিফলেট বিতরণ, ভোটারদের মোবাইল ফোনে ভোট প্রার্থনা, উঠান বৈঠক, জনসভা ও গণমিছিলে সরগরম হয়ে ওঠে জেলার বিভিন্ন এলাকা।

সন্ধ্যার পর ভোলা-১ আসনে বিএনপি–বিজেপি জোট প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের পক্ষে গরুর গাড়ি প্রতীকে ভোট চেয়ে একটি গণমিছিল বের করা হয়। মিছিলে বিএনপি ও জোট শরিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

এর আগে একই আসনে বিকেলে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা নজরুল ইসলামের পক্ষে কালীনাথ রায়ের বাজার থেকে আরেকটি গণমিছিল বের করা হয়। এতে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

ভোলা-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হাফেজ ইব্রাহিম দৌলতখান বাজার ও বোরহানউদ্দিনে একাধিক নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ফজলুল করিম সকাল থেকেই বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও জনসভা করেন। পাশাপাশি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে তাঁর সমর্থকেরা একাধিক মিছিল বের করেন।

ভোলা-৩ আসনে বিএনপির প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বিকেলে তজুমুদ্দিন এবং সন্ধ্যায় লালমোহনে পৃথক নির্বাচনী জনসভায় অংশ নেন। এসব জনসভায় হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। একই আসনে জামায়াত–জোট সমর্থিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী নিজামুল হক নাইম দিনভর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও গণমিছিলের মাধ্যমে শেষ মুহূর্তের প্রচারণা চালান।

ভোলা-৪ আসনে বিকেলে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন চরফ্যাশনের টিবি স্কুল মাঠে এক বিশাল জনসভায় বক্তব্য দেন। তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। জনসভায় দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মোস্তফা কামালও দিনভর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন।

এদিকে ভোলার চারটি সংসদীয় আসনের অন্যান্য প্রার্থীরাও শেষ দিনের প্রচারণায় নিজ নিজ এলাকায় ব্যস্ত সময় পার করেন। ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনার মধ্য দিয়ে শেষ মুহূর্তে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা চালান সবাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category