Headline :
আরও আধুনিক ও সুসংহত করব সীমান্ত বাহিনীকে- প্রধানমন্ত্রী যারা আমার সঙ্গে ছিলেন না তারাও নিরাপদে থাকবেন- এমপি নয়ন ভোলা কিচেন মার্কেটে নারী ও পুত্রকে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন নির্বাচনী প্রচারের শেষ দিনে গণমিছিল ও জনসভায় মুখর ভোলা বৈষম্যহীন সমাজ সমাজ গড়াই আমাদের লক্ষ্য: ভোলা-২ আসনের জামায়াত প্রার্থী ফজলুল করিম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোলার ৫২৫ ভোটকেন্দ্রের মধ্যে ১৩১টি ঝুঁকিপূর্ণ, থাকছে বাড়তি নিরাপত্তা ভোলা সদর আসনে বিজয়ী হলে চাঁদাবাজমুক্ত পরিবেশ ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করবো — ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলা সদর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আমার শৈশব কেটেছে দুরন্তপনা আর উচ্ছাসে- মহিউদ্দিন মহিন নির্বাচনী প্রচারে বাবার পাশে পার্থ’র মেয়ে মাহামা, ভোট চাইলেন গরুর গাড়ি মার্কায়

আসিফ আলতাফের মন খারাপের গান ‘ব্যবধান’

Reporter Name / ৭৭ Time View
Update : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

বিনোদন রিপোর্ট ॥

ধীরে ধীরে বাড়ছে ব্যবধান, দুই দিকে ছুটল দুটি প্রাণ- এমন কথায় মুক্তি পেয়েছে আসিফ আলতাফের গানচিত্র ‘ব্যবধান’। নিজের লেখা, সুর ও কম্পোজিশনে গানটি মুক্তি পেয়েছে।

গানটি প্রসঙ্গে আসিফ আলতাফ বলেন, ‘যার সাথেই থাকি, জীবনের প্রতিটি মুহূর্তে রঙের ছোঁয়া লাগে, মনে হয়- তাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব এক দুঃস্বপ্ন! তবু কোনও এক সময়ে দূরত্ব বাড়তেই থাকে, অদৃশ্য দেয়াল গড়ে ওঠে, তৈরি হয় ব্যবধান। সেই ব্যবধানের গল্পেই জন্ম নিয়েছে এই গান।’

শিল্পী জানান, দেশের বাইরে মনোরম পরিবেশে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। যার ফলে দর্শক মন, কান ও চোখের আরাম খুঁজে পাবেন।

ক্যারিয়ারের প্রথমদিকে ‘জুতো’ এবং ‘যন্ত্র’ গান দিয়ে স্বকীয়তা প্রকাশ করেন আসিফ আলতাফ।

জীবনমুখী গানের শিল্পী নচিকেতা চক্রবর্তীর সঙ্গে ‘কাঁটাতার’, ‘লক্ষ্য একই’ প্রকাশ করে হন প্রশংসিত। এরপর শ্রোতাদের একের পর এক উপহার দেন ন্যানসির সঙ্গে ‘সুবহি সাদিক’, লগ্নজিতা চক্রবর্তীর সঙ্গে ‘দূরত্ব’ ও ‘প্রেমে পড়ি’ গানগুলো।

আসিফ আলতাফের গাওয়া ‘টাকা’ শিরোনামের গানটি এক কোটির বেশি দর্শক দেখেছেন। জুলাই অভ্যুত্থান পরবর্তীতে প্রতিবাদী গান ‘দালালের বন্যা’ গানটি কোটি দর্শক শুনেছে।

উল্লেখিত গানগুলো ছাড়াও আসিফ আলতাফের ‘আমার পাড়ায়’, ‘ঠিক হাজার বছর পর’, ‘এক কাপ চা’, সুফি ঘরানার গান ‘ফিকির’সহ বেশ কিছু গান ভিন্নধর্মী শ্রোতাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category