Headline :
আরও আধুনিক ও সুসংহত করব সীমান্ত বাহিনীকে- প্রধানমন্ত্রী যারা আমার সঙ্গে ছিলেন না তারাও নিরাপদে থাকবেন- এমপি নয়ন ভোলা কিচেন মার্কেটে নারী ও পুত্রকে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন নির্বাচনী প্রচারের শেষ দিনে গণমিছিল ও জনসভায় মুখর ভোলা বৈষম্যহীন সমাজ সমাজ গড়াই আমাদের লক্ষ্য: ভোলা-২ আসনের জামায়াত প্রার্থী ফজলুল করিম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোলার ৫২৫ ভোটকেন্দ্রের মধ্যে ১৩১টি ঝুঁকিপূর্ণ, থাকছে বাড়তি নিরাপত্তা ভোলা সদর আসনে বিজয়ী হলে চাঁদাবাজমুক্ত পরিবেশ ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করবো — ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলা সদর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আমার শৈশব কেটেছে দুরন্তপনা আর উচ্ছাসে- মহিউদ্দিন মহিন নির্বাচনী প্রচারে বাবার পাশে পার্থ’র মেয়ে মাহামা, ভোট চাইলেন গরুর গাড়ি মার্কায়

ভোলা কিচেন মার্কেটে নারী ও পুত্রকে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

মোঃ আজাদ / ৫৪ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ আজাদ
ভোলা জেলা প্রতিনিধি
ভোলার কিচেন মার্কেটে এক নারী ও তার পুত্রকে মারধর ও হেনস্থার অভিযোগে অভিযুক্ত গরুর মাংস বিক্রেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় মাংস ব্যবসায়ীরা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ভোলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনের লিখিত বক্তব্য সূত্রে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে এক নারী ও তার পুত্র কিচেন মার্কেটে গরুর মাংস কিনতে লোকমান কষাইয়ের দোকানে যান। এ সময় মাংসে অতিরিক্ত হাড় ও চর্বি দেওয়ার অভিযোগে ক্রেতারা প্রতিবাদ করলে কথা-কাটাকাটির একপর্যায়ে লোকমান কষাই, তার ছেলে মো. ছাইফুল ও জসিমসহ কয়েকজন মিলে ওই নারী ও তার পুত্রের ওপর হামলা চালায়। এতে তারা আহত ও হেনস্থার শিকার হন।
পরে মার্কেটে উপস্থিত অন্যান্য ব্যবসায়ী ও ক্রেতাদের সহায়তায় আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয় এবং বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত লোকমান কষাই পূর্বেও বিভিন্ন সময়ে ক্রেতাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং মার্কেটের সুনাম ক্ষুণ্ণ করেছেন। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category