Headline :
আরও আধুনিক ও সুসংহত করব সীমান্ত বাহিনীকে- প্রধানমন্ত্রী যারা আমার সঙ্গে ছিলেন না তারাও নিরাপদে থাকবেন- এমপি নয়ন ভোলা কিচেন মার্কেটে নারী ও পুত্রকে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন নির্বাচনী প্রচারের শেষ দিনে গণমিছিল ও জনসভায় মুখর ভোলা বৈষম্যহীন সমাজ সমাজ গড়াই আমাদের লক্ষ্য: ভোলা-২ আসনের জামায়াত প্রার্থী ফজলুল করিম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোলার ৫২৫ ভোটকেন্দ্রের মধ্যে ১৩১টি ঝুঁকিপূর্ণ, থাকছে বাড়তি নিরাপত্তা ভোলা সদর আসনে বিজয়ী হলে চাঁদাবাজমুক্ত পরিবেশ ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করবো — ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলা সদর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আমার শৈশব কেটেছে দুরন্তপনা আর উচ্ছাসে- মহিউদ্দিন মহিন নির্বাচনী প্রচারে বাবার পাশে পার্থ’র মেয়ে মাহামা, ভোট চাইলেন গরুর গাড়ি মার্কায়

ভোলা সরকারি গণগ্রন্থাগারে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে প্রতিযোগিতায় আমেনা বেগম জুঁইয়ের দ্বৈত সাফল্য

এমএইচ রাকিব / ১১৩ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

এমএইচ রাকিব :
জাতীয় গ্রন্থাগার দিবস–২০২৬ উপলক্ষে ভোলা সরকারি গণগ্রন্থাগার, ভোলা-এর উদ্যোগে চিত্রাংকন, রচনা, বই পাঠ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় নবম শ্রেণি থেকে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সব গ্রুপের প্রতিযোগিতার বিষয় তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা হয়।

উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার বিষয় ছিল— “গ্রন্থাগারে বই পড়ব, বৈষম্যহীন বাংলাদেশ গড়ব”। এ প্রতিযোগিতায় আমেনা বেগম জুঁই কৃতিত্বের সঙ্গে প্রথম স্থান অধিকার করেন।
এছাড়া রচনা প্রতিযোগিতার তাৎক্ষণিক নির্ধারিত বিষয় ছিল— “জ্ঞানই মুক্তি, আগামীর ভিত্তি”। রচনা প্রতিযোগিতাতেও তিনি প্রথম স্থান অর্জন করে দ্বৈত সাফল্যের নজির স্থাপন করেন।

উল্লেখ্য, আমেনা বেগম জুঁই কবি ও সাহিত্যিক মহিউদ্দিন মহিন-এর কন্যা এবং তিনি ৫০তম বিসিএস পরীক্ষার্থী। তার এই সাফল্যে ভোলা জেলার সাহিত্য ও শিক্ষাঙ্গনে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

জাতীয় গ্রন্থাগার দিবস–২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং, সকাল ১০টা ৩০ মিনিটে ভোলা সরকারি গণগ্রন্থাগার, ভোলা-তে অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, জাতীয় গ্রন্থাগার দিবসের মূল উদ্দেশ্য—পাঠাভ্যাস গড়ে তোলা ও জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ—এই প্রতিযোগিতার মাধ্যমে আরও একধাপ এগিয়ে গেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category