Headline :
আরও আধুনিক ও সুসংহত করব সীমান্ত বাহিনীকে- প্রধানমন্ত্রী যারা আমার সঙ্গে ছিলেন না তারাও নিরাপদে থাকবেন- এমপি নয়ন ভোলা কিচেন মার্কেটে নারী ও পুত্রকে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন নির্বাচনী প্রচারের শেষ দিনে গণমিছিল ও জনসভায় মুখর ভোলা বৈষম্যহীন সমাজ সমাজ গড়াই আমাদের লক্ষ্য: ভোলা-২ আসনের জামায়াত প্রার্থী ফজলুল করিম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোলার ৫২৫ ভোটকেন্দ্রের মধ্যে ১৩১টি ঝুঁকিপূর্ণ, থাকছে বাড়তি নিরাপত্তা ভোলা সদর আসনে বিজয়ী হলে চাঁদাবাজমুক্ত পরিবেশ ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করবো — ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলা সদর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আমার শৈশব কেটেছে দুরন্তপনা আর উচ্ছাসে- মহিউদ্দিন মহিন নির্বাচনী প্রচারে বাবার পাশে পার্থ’র মেয়ে মাহামা, ভোট চাইলেন গরুর গাড়ি মার্কায়

ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় নারীদের অগ্রণী ভূমিকার আহ্বান: অধ্যক্ষ নজরুল ইসলাম

মোঃ আজাদ / ১৮৮ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

ভোলায় জামায়াতে ইসলামীর নারী সমাবেশ

মোঃ আজাদ ভোলা | ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ভোলা শহরের বাংলা স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-১ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম। তিনি বলেন, নৈতিকতা, মূল্যবোধ ও ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় নারী সমাজকে সচেতন, শিক্ষিত ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, ইসলামী সমাজব্যবস্থায় নারীর সম্মান, নিরাপত্তা ও ন্যায্য অধিকার সর্বোচ্চভাবে সংরক্ষিত থাকে। তাই সমাজ সংস্কার ও ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালনায় নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হারুনুর রশিদ এবং জেলা মিডিয়া বিভাগের প্রধান মাস্টার মো. আমির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা পৌর জামায়াতে ইসলামীর আমির মো. জামাল উদ্দিন এবং সঞ্চালনা করেন মাওলানা মো. আতাউর রহমান।
সমাবেশে জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নারী নেত্রী ও কর্মী অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ পরিবেশে সমাবেশের কার্যক্রম সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category